কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ এ ০৬:০০ AM
কন্টেন্ট: পাতা
1[আ. জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ]
| ১. | পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ সম্পদ সম্পর্কিত সকল নীতি এবং বিষয়সমূহ। |
| ২. | পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়ামজাত পণ্য ব্যতীত খনিজ সম্পদ সম্পর্কিত নীতি। |
| ৩. | ২[তেজস্ক্রিয় পদার্থ এবং পারমাণবিক জ্বালানি ছাড়াও অন্যান্য পেট্রোলিয়াম, গ্যাস এবং খনিজ সম্পদ সম্পর্কিত সাধারণ নীতি (নিয়ন্ত্রক ও উন্নয়ন)।] |
| ৪. | পেট্রোলিয়াম অধ্যাদেশ, ১৯৭৪ (১৯৭৪ সালের XVI নং আইন) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ অধ্যাদেশ, ১৯৮৬ (১৯৮৬ সালের XI নং অধ্যাদেশ) এ উল্লিখিত বিষয়, যেখানে সরকার সংশ্লিষ্ট। |
| ৫. | বাংলাদেশ খনিজ অনুসন্ধান ও উন্নয়ন কর্পোরেশন আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১২০) এ উল্লিখিত বিষয়গুলি এখন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের সাথে একীভূত, যেখানে সরকার সংশ্লিষ্ট। |
| ৬. | বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সংক্রান্ত প্রশাসন, পরিকল্পনা, প্রোগ্রামিং এবং নীতি। |
| ৭. | বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, বিস্ফোরক পরিদপ্তর, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, [****] বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রশাসন ও নিয়ন্ত্রণ। |
| ৮. | এর সাথে সম্পর্কিত অন্য কোন বিষয়:- |
|
| (ক) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। |
|
| (খ) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন। |
|
| (গ) বাংলাদেশ ভূত্বাত্তিক জরিপ অধিদপ্তর। |
|
| (ঘ) বিস্ফোরক পরিদপ্তর। |
|
| (ঙ) বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট। |
|
| (চ) খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। |
| ৯. | এই বিভাগে বরাদ্দকৃত বিষয়ের সকল আইন। |
| ১০. | এ বিভাগ ও অধস্তন দপ্তর/সংস্থার বাজেট প্রণয়ন, সকল প্রশাসনিক বিষয় এবং আর্থিক বিষয়াদির নিয়ন্ত্রণ। |
| ১১. | এ বিভাগে বরাদ্দকৃত যেকোনো বিষয়ে অনুসন্ধান এবং পরিসংখ্যান। |
| ১২. | আদালতে নেওয়া ফি ব্যতীত এই বিভাগে বরাদ্দকৃত বিষয়ের জন্য ফি। |
| ১৩. | আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে যোগাযোগ এবং চুক্তি ইত্যাদি সম্পর্কিত বিষয়গুলি। |
|
|
|
নোট:
| ১ মন্ত্রিপরিষদ বিভাগের সংশোধিত বিজ্ঞপ্তি নং-সিডি-৪/১/৯৪-বিধি (অংশ-২)/৫৮, তারিখ: ১৫ মে ২০০১ |
| ২ মন্ত্রিপরিষদ বিভাগের সংশোধিত বিজ্ঞপ্তি নং-সিডি-৪/১/৯৪-বিধি (অংশ-২)/37(1০0)তারিখ: 19 মে 1999 |